1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের, ফিরলেন নেইমার

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৫৫ Time View

স্পোর্টস ডেস্ক::

গোড়ালির চোটের কারণে দুই মাসেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি ফিরেছেন পিএসজি দলে। এবার জাতীয় দলেও ফিরলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

নেইমারকে রেখেই চলতি মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

গত জানুয়ারির বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসেরও।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ২৯ মার্চ বলিভিয়ার মাঠে নিয়ম রক্ষার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহোস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।

ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com