1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বিশ্বনাথে অর্ধগলিত লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধানিজমি থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৮ মার্চ) রাত ৮ টায় রামপাশা ইউনিয়নের সদরপুর হাওরের ধানিজমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। পঁচে-গলে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। এমনি কি এটি নারী না পুরুষের লাশ, তাও নিশ্চিত করা যায়নি।

সরেজমিন গিয়ে দেখা য়ায়, হাওরের মাধ্যখানে ধানিজমিতে পড়ে আছে মাথাবিহীন বিকৃত মৃতদেহ। দেহের ২০ গজ দূরে মাথার খুলি  পড়ে থাকতে দেখা যায়। তার কিছু দূরে একমুঠো চুলও ছিল। মৃতদেহের চারপাশে এলোমেলো অবস্থায় একাধিক ধানের গাছ  দেখা যায়।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। তারা জানান, লাশের ধরণ দেখে মনে হয়েছে এটি ১৫-২০ দিন আগের ফেলে রাখা লাশ। প্রাথমিক ভাবে লিঙ্গ-পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল তৈরি করে লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, লাশ উদ্ধারের ঘটনার প্রাথমকি তদন্তে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমও আসছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com