1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ১৪৪ জারি

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৩০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম :: বিশ্বনাথ উপজেলা সদরে আজ বুধবার বেলা দুইটায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা একই সময়ে পাল্টাপাল্টি মিছিল আহবান করায় সংঘর্ষ এড়াতে ১৪৪ধারা জারি করে উপজেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০টায় ১৪৪ধারা জারি করা হয়।
জানাগেছে,তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে আওয়ামী লীগের দুটি গ্রুপ একই সময়ে উপজেলা সদরের পাল্টা-পাল্টি মিছিলের আহবানের ডাক দিয়েছে। যুক্তরাজ্য আ.লগের সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার বেলা ২টায় উপজেলা সদরে মিছিলের ডাক দিয়েছেন বিশ্বনাথ আ.লীগ ও সহযোগি সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।
অপরদিকে, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দে ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে বুধবার বেলা ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়া হয়েছে।
১৪৪ ধারা জারির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, উপজেলা সদরের পুরানবাজার ও নতুনবাজারের আশপাশ এলাকায় পরবর্তি নিদের্শ দেয়া না পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com