1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিশ্বনাথে আলোচিত মানবপাচারকারী রাজা র‌্যাবের খাঁচায়

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ২০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেটের আলোচিত মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ১০ টায় বিশ্বনাথ উপজেলার নতুন বাজার রামপাশা রোডে দিদার শপিং সিটি এর সামনে থেকে তাকে আটক করা হয়।

সে একই উপজেলার মিরের চর এলাকার মৃত চমক আলীর ছেলে মো. বেলাল রাজা (৩৩) ও বেলাল রাজা ট্রাভেলস্ এর মালিক।

গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ^নাথ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রামপাশা রোডে দিদার শপিং সিটি এর সামনে থেকে ‘বেলাল রাজা ট্রাভেলস্’ এর মালিককে আটক করা হয়। বেলাল রাজা নিজ নামে ভূয়া ট্রাভেলস্ এজেন্সী ‘বেলাল রাজা ট্রাভেলস্ এজেন্সী’ খুলে বেলারুস, রাশিয়া, আমেরিকা, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ উপায়ে লোক পাঠানোর কথা বলে প্রতারণামূলকভাবে নিরীহ লোকজনের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়।

সে গত ২০১৫ সালের ৪ নভেম্বর রাত ৮ টায় জেড এয়ার ওয়েজ মুম্বাই বিমান যার ফ্লাইট নং ৯ডব্লিউ ০২৭৬ এর মাধ্যমে বেলারুস পাঠানোর কথা বলে ৩ জন যাত্রীকে প্রতারণামূলকভাবে শ্রীলঙ্কায় প্রেরণ করে। কলম্বো বিমানবন্দরে ডিউটিরত ইমিগ্রেশন পুলিশ তাদের বেলারুসের ভিসা এবং টিকেট না থাকায় আটক করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের নাম ঠিকানা, পাসপোর্ট ও ভিসা যাচাই বাচাই করে ২ দিন পরে উক্ত বিমানেই তাদেরকে বাংলাদেশের উদ্দেশ্যে ফেরত পাঠায়।

র‌্যব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন- বেলাল রাজা দীর্ঘদিন যাবত বিদেশে লোক পাঠানোর নাম করে এলাকার নিরীহ মানুষের নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com