1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

বিশ্বনাথে গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ২৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: :: জগন্নাথপুর উপজেলার পাশ্ববর্তী বিশ্বনাথে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

বুধবার ভোরের দিকে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারের টিঅ্যান্ডটি রোডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মাশেদা বেগম (৩৫) বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের জিতু মিয়ার স্ত্রী। জিতু মিয়া সপরিবারে ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিতু মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাশেদার লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিতু মিয়া ও মাশেদা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। এরই জেরে আজ ভোরে স্ত্রী মাশেদা বেগমের সঙ্গে ঝগড়া হয় জিতু মিয়ার। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাশেদার পেটে আঘাত গুরুতর করেন জিতু। মাশেদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাশেদাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com