1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বিশ্বনাথে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ২৪৬ Time View

সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষনের অভিযোগে আক্তার মিয়া (২২) নামক এক যুবককে গ্রেফতার করছে থানা পুলিশ। একাধিকবার ধর্ষনের শিকার হওয়া তরুণী ২/৩ মাসের অন্ত:সত্বা বলে অভিযোগ রয়েছে।

আক্তার উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল ফকিরটিলা গ্রামের গৌছ উদ্দিনের পুত্র। এঘটনায় পশ্চিম ধলিপাড়া গ্রামের বাসিন্দা ও পাষবিক নির্যাতনের শিকার হওয়া তরুণীর পিতা বাদী হয়ে আক্তার মিয়াকে অভিযুক্ত করে করে বুধবার রাতে থানায় মামলা (নং ১৮) দায়ের করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আক্তার মিয়ার বাড়ি তার (বাদির) বাড়ির পার্শ্ববর্তি আমতৈল ফকিরটিলা গ্রামে। প্রায় ১৫মাস পূর্বে তরুণীকে (ভিকটিম) কাজকর্ম ও বাচ্চাকে দেখাশোনা করার জন্য আক্তার মিয়ার বড় বোন রোকসানা বেগম তার ঘরে নিয়ে যান। রোকসানা বাড়িতে একা বসবাস করায় মাঝে মধ্যে তাকে দেখাশোনা করার অজুহাতে তার ছোট ভাই আক্তার বাড়িতে আসা যাওয়া করতো। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে প্রতারণামূলকভাবে ২০১৭ সালের ৫ অক্টোবর থেকে ১০ মার্চ ২০১৮ এর মধ্যে বিভিন্ন সময়ে বাদির মেয়েকে (ভিকটিম) রোকসানা বেগমের বসত ঘরের ছাদের উপর নিয়ে ধর্ষণ করে তাকে অন্ত:সত্বা করে আক্তার মিয়া।

একপর্যায়ে ভিকটিমকে তার মা শারীরীক অবস্থা দেখে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ির মালিক রোকসামা বেগমের ছোট ভাই আক্তার মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে অন্ত:সত্বা করেছে। সে বর্তমানে ২/৩ মাসের অন্ত:স্বত্তা।

১০ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টায় ভিকটিমকে পূর্বের ন্যায় ঘরের ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করলে সে আক্তার মিয়াকে অন্ত:সত্বা হওয়ার বিষয়টি জানায় এবং তাকে বিয়ে করার কথা বলে।

এসময় বিয়ে করতে অস্কৃতি জানায় আক্তার। বিষয়টি ভিকটিমের বাবা (বাদী) স্থানীয় লোকজনকে জানালে তারা আপোষে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন বলে বাদি এজাহারে উল্লেখ করেন।

এদিকে, থানায় অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আক্তার মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ভিকটিমের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার দুপুরে আটককৃত আক্তার মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, থানায় অভিযোগের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আক্তার মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com