1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

বিয়ানীবাজারগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৩৬১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকা থেকে রাত ১১ টায় ছেড়ে আসা বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বুধবার (দিবাগত রাত পৌণে ১টায় নারায়ণগঞ্জ জেলার ভূলতা রূপগঞ্জ বাজারে কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের ভূলতা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের দেলওয়ার হোসেন, বড়লেখার সাংবাদিক সুলতান আহমদ খলিল ও ব্যবসায়ী রেজাউল করিম, গোয়ালাবাড়ির আব্দুল গফুর, কুলাউড়ার ছালেখ উদ্দিন। ঘটনাস্থলে নিহত ২ জন এবং অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নায়ারণগঞ্জ জেলা পুলিশ ও ভূলতা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। পুলিশ পৌঁছার আগে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

বিয়ানীবাজার শ্যামলী পরিহনের (এনআর) ম্যানেজার মানিক উদ্দিন বলেন, শ্যামলী পরিবহনের (গাড়ী নং ১৪০৫) বাস ঢাকা থেকে বিয়ানীবাজার আসার পথে দুর্ঘটনায় পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com