1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা

  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে আগামীকাল বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছরের বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। আজ বুধবার  ফেসবুক লাইভে এসে তিনি একথা বলেন। তিনি জানান, প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন শিশুদেরকে টিকা দিতে হবে। সে লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আজকে জানাতে চাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই টিকার একটি টেস্ট রান শুরু করবো।

তবে এই টিকাগ্রহীতাদেরকেও পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা এর আগেও দেখেছেন, আমরা যেকোনও টিকা দেয়ার আগে একটি টেস্ট রান করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করি এবং তারপর ফাইনাল কাজে নামি।

এবারের টেস্ট রানের জায়গাটি বেছে নিয়েছি মানিকগঞ্জকে মন্তব্য করে তিনি বলেন, এটা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনি এলাকা, সেখান থেকে এবারের এই কার্যক্রম শুরু করছি।
মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে দুটো সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি এবং তাদেরকে ফাইজার বায়োএনটেকের টিকা দেবো। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে এটা শুরু করবো।

তিনি বলেন, টিকা দেবার পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করবো শিশুদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। তারপর ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রম শুরু করবো।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com