1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো সুযোগ নেই

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব বিবেচনা করার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (০৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের এক লাখ চার হাজার শিক্ষককে আত্মীকরণ করা হয়।
‘সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব এ মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযোগ নেই। ‘
বিভিন্ন সূত্রে জানা যায় যে, কোনো কোনো স্বার্থান্বেষী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত।
‘এমতাবস্থায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত হওয়ার জন্য এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোনো আবেদন/সুপারিশ/প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। ‘
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিজ্ঞপ্তিটি মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার ও জোলা প্রশাসককে প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com