1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বেড়িবাঁধের অর্থ বরাদ্দের তথ্য নিয়ে পাউবো’র লুকোচুরি

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৩১২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
এতদিন ধরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন গণমাধ্যমকে বলে আসছিলেন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে পিআইসি’র জন্য ১০ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় পাউবো’র গোপন তথ্য ফাঁস হয়ে গেছে।
অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী এম.এ. মান্নান পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের কাছে জানতে চান পিআইসি’র জন্য কত টাকা বরাদ্দ দেয়া হয়েছিল? জবাবে পাউবো’র সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই বলেন, পিআইসি’র বরাদ্দ ছিল ২০ কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে রোববার বিকেলে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন পিআইসি’র ১২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের কথা জানান।
সভায় ২০ কোটি টাকা যে তথ্য দেয়া হয়েছে সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, না এটা আমরা বলিনি। অন্য এক ফান্ড থেকে ২ কোটি টাকা পরে যোগ করা হয়েছে।
অর্থ বরাদ্দের তথ্য নিয়ে পাউবো’র এমন লুকোচুরি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলে তুমুল আলোচনা। অনেকে প্রশ্ন রেখেছেন- কার কথা সঠিক? আর কে-ই বোকা আর কে চালাক? তারা নাকি আমরা? আবার অনেকে লিখেছেন- ১০ কোটি টাকার হিসাব কেন গোপন রাখা হয়েছিল?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com