1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ: এগিয়ে থাকছে কে?

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৮০ Time View

স্পোর্টস ডেস্ক::
১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্ব আসরের সবথেকে বড় মহরণ ফুটবল বিশ্বকাপ। আর শুরুর সেই আসর থেকে একমাত্র দল হিসেবে সব আসরেই খেলে আসছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এবারের কাতার বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার রাত দশটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল।

এ ম্যাচে পরিসংখ্যানের বিচারে কাকে এগিয়ে রাখবেন সেটা নিতান্তই আপনার ব্যাপার। এমন কথা বলার কারণও নিশ্চয়ই রয়েছে, কেননা বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত সুইসদের বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি তিতের শিষ্যরা। সর্বপ্রথম ১৯৫০ সালের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে এগিয়ে থাকার পরেও শেষ মুহূর্তে সুইসদের দেওয়া গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।
এরপর কেটে যায় প্রায় সাত যুগ। হিসেব করে বললে ৬৮ বছর পর আবারও সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। সোটাও সবশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় ব্রাজিলের। দুটিতে জয় সুইসদের। এছাড়া অমীমাংসিতভাবে ড্র হয় চারটি ম্যাচ।

এদিকে বিশ্বকাপ ইতিহাসে এখন অবধি ২২ আসরের ২২টিতেই খেলা একমাত্র দল ব্রাজিল। এর মধ্যে সর্বোচ্চ ৫ বার শিরোপার স্বাদও পেয়েছে পেলে-রোনাল্ডোর এই দল।
সৌজন্যে ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com