1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ব্রিফকেসে তরুণীর লাশ

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রিফকেসের ভেতর থেকে অজ্ঞাত (৩২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ১৩ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, আজ বিকেলে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পাশে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় একটি কালো ব্রিফকেস দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ব্রিফকেসের ভেতর থেকে অজ্ঞাতনামা ওই তরুণীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার রাতে দুর্বৃত্তরা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে। পরে গুম করার উদ্দেশ্যই লাশ ব্রিফকেসের ভেতর ঢুকিয়ে এখানে ফেলে গেছে। নিহত তরুণী সালোয়ার ও হালকা বেগুনি রঙের টপস পরা ছিলেন।

এ ব্যাপারে রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com