1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

ভবেরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ৭ হাজার টাকা জরিমানা আদায়

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৮৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভার ভবের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় ব্যবসায় প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জরিমানা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান হল ছায়াদ মিয়ার ভূষিমালের দোকান ১ হাজার টাকা, সৈয়দ মিজানুর রশীদের ভুষিমালের দোকান ১ হাজার টাকা,জিহাদ উদ্দিনের রেষ্টুরেন্ট ২ হাজার টাকা,দীপক দের ভূষিমালের দোকান ১ হাজার টাকা, পাবেল মিয়ার ভূষিমালের দোকান ১ হাজার টাকা ও আবুল হাসনাতের রেস্টুরেন্টে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূক্তাঅধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com