1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ভারতে পাচারকালে সুনামগঞ্জের সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে   গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় প্রতিনিয়ত কঠোর নজরদারি মধ্যে রেখেছে বিজিবি। তার ধারাবাহিকতায় আজ সকালে এই জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী নামক সীমান্ত এলাকা দিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে বিজিবি অভিযান চালায়।

একপর্যায়ে সীমান্ত এলাকায় মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, ‘যাতে কোনো চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ কোনো ব্যবসা না করতে পারে সেজন্য আমরা নজরদারি বাড়িয়েছি। আজকে সকালেও আমরা সীমান্ত অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে আজ সকালে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com