1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ভূমিকম্প প্রবণ অঞ্চলে নিরাপদ স্থাপনা নির্মাণে জগন্নাথপুরে বিএসআরএম এর কর্মশালা

  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ষ্টীল রি-রোলিং মিলস লিমিটিডে (বিএসআরএম) এর উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে মঙ্গলবার রাতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অফিসার সেলস গোলাম আহাদের সভাপতিত্বে কর্মশালা বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সেলস অফিসার মৃত্যুঞ্জয় চাকলাদার, প্রকৌশলী রকিবুল হাসান, মার্কেটিং অফিসার কামরুল হাসান, বিএসআরএম কর্তৃক উৎপাদিত রডের জগন্নাথপুরের পরিবেশক শাহজালাল এন্ড জাকারিয়া এন্টার প্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব জামাল মিয়া তালুকদার, এ আলী ট্রেডার্সের পক্ষে সফিক মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী,স্থাপনা আর্কিটেক্ট এর প্রকৌশলী প্রনয় কান্তি রায় প্রমুখ সভায় বিএসআরএম কর্তৃক উৎপাদিত ভূমিকম্প সহনীয় রড আলটিমা এর গুননত মানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে বাসা বাড়ি ইমরাত নির্মাণে সরকার অনুমোদিত সঠিক মানের রড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সাংবাদিক, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,ব্যবসায়ী, ঠিকাদার,রাজমিস্ত্রি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় জগন্নাথপুরের পরিবেশক জামাল মিয়া তালুকদার বলেন, অনেকেই রড সিমেন্ট ক্রয় করতে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যান। কিন্তুু পরিবেশক হিসেবে জগন্নাথপুরেই আমরা চট্রগ্রামের দামে রড,সিমেন্টসহ নির্মাণ সামগ্রী বিক্রয় করে থাকি। পরে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে নৈশ্য ভোজ অনুষ্টিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com