1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে উত্তরার কালো পতাকা মিছিল থেকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর ড. আব্দুল মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। তবে থানার ওসি মো. আবুল হাসান বেলা পৌনে ৩টার দিকে সমকালকে বলেন, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করা হয়নি।’

অন্যদিকে মতিঝিল পীর জঙ্গি মাজার এলাকায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। পুলিশ বলছে, মিছিলের অনুমতি নেই।

ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ ‘কালো পতাকা’ মিছিল করছে বিএনপি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com