1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মদপানে তিন নারীর মৃত্যু

  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: অতিরিক্ত মদপানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকার বাল্মীকি সম্প্রদায়ের তিন নারী মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে গতকাল রাতে এ ঘটনায় আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিহত তিনজনের নাম চামেলী, চায়না ও জোসনা। এদের মধ্যে চামেলী ও চায়না আপন বোন। আর জোসনা তাদের ফুফু। হতাহতরা প্রত্যেকেই গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামের বাসিন্দা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তাঁর স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুইজনই ওই শিপইয়ার্ডের ভেতরেই থাকতেন। গতকাল শুক্রবার চামেলীর বোন চায়না ও পিসি জোসনা সেখানে বেড়াতে আসেন। এরপর গতকাল রাত ১১টার দিকে তারা সবাই মিলে মদপান করেন। মধ্যরাতের দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। তখন তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি আরো বলেন, সেখানকার চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে চামেলী ও চায়না মারা যায়। এর দুই ঘণ্টা বাদে দুপুর ১২টার দিকে মারা যান তাদের ফুফু জোসনা। চামেলীর স্বামী মন্টুর অবস্থাও আশঙ্কাজনক।
সুত্র-কালের কন্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com