1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

মদ্যপ অবস্থায় পরস্পরকে কোপাকুপি : নিহত ১, আহত ১

  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৪১৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়ায় মদ্যপ অবস্থায় পরস্পরের কোপাকুপিতে ্১জন নিহত ও অপর ১জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে।

জানা যায়- রাত ৮টার দিকে দেওড়াছড়ায় মদ্যপ অবস্থায় মানিক লাল উরাং (৩২) ও বাবুল উরাং (৩০) পরস্পরকে কুপিয়ে আহত করেন। পরে মানিক লালকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবলু উরাংকে পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শ্রমিক মানিক লাল উরাং দেওড়াছড়া চা বাগানের গঞ্জু উরাংয়ের ছেলে। আহত অপর শ্রমিক বাবলু উড়াং একই চা বাগানের পরিমলের ছেলে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com