1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:

মন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুরের যেসব কর্মসূচীতে যোগ দিবেন

  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬৯ Time View

স্টাফ রিপোর্টার:; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি তিন দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জে এসেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে জগন্নাথপুর হয়ে গ্রামের বাড়ি দক্ষিন সুনামগঞ্জের ডুংরিয়া পৌঁছেন। শুক্রবার দুপুর দুইটায় ছাতর উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। শনিবার সকাল ৯টায় সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনথ্রোপোলসি ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৬ অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর দুইটায় জগন্নাথপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অসহায় দরিদ্রদের মধ্যে নলকূপ স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদিবেন। রবিবার সকাল ১০টায় জগন্নাথপুর ডিগ্রী কলেজে নবীণ বরণ অনুষ্ঠানে যোগদান,দুপুর ১২টায় পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বেলা তিনটায় স্বাধীনবাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। চারটায় কুবাজপুর-আছিমপুর সড়কের উদ্বোধন শেষে শিবগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান শেষে সিলেটের উদ্যেশে জগন্নাথপুর ত্যাগ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com