1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

মাইলফলকের দ্বারপ্রান্তে তাসকিন

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন টাইগার এই পেসারের।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট শিকার করেছেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মোস্তাফিজ ৮৩ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন। ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। তার বোলিং গড়- ২৮ দশমিক ১০। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।খবর ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com