স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম এবং প্রখ্যাত বুজুর্গ আলেম হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর সুযোগ্য বড় সাহেবজাদা হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছয় এম আহমদ এমপি।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়, আল্লাহ যেন দ্বীনের এই একনিষ্ঠ খাদেমকে ক্ষমা ও দয়া করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, কাতিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত ও তাঁর দেশ-বিদেশে থাকা অসংখ্য গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান সংসদ সদস্য কয়ছর এম আহমদ। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে এই কঠিন ও অপূরণীয় শোক কাটিয়ে ওঠার এবং ধৈর্য ধারণ করার তৌফিক (সবরে জামিল) দান করেন। আমীন।