1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মাঠে ফিরেই গোল করলেন মেসি, জিতল পিএসজি

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতায় অন্যান্য সবার চেয়ে বাড়তি ছুটি পেয়েছিলেন লিওনেল মেসি। তাই মাঠে ফিরতে দেরি হয়।

কিন্তু ছন্দটা আগের মতোই ধরে রেখেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২৩ দিন পর মাঠে ফিরে গোল করতে ভুললেন না। তাতে জিতেছে পিএসজিও। অঁজেকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন।

ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলের ছবি সম্বলিত টি-শার্ট পরে ওয়ার্ম-আপ করেন পিএসজি ফুটবলাররা। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও এই ফ্রান্সই মেসিকে দারুণভাবে স্বাগত জানায়। যদিও ছুটিতে থাকার কারণে এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে।
তারপরও জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি পিএসজির। নর্দি মুকিয়েলের দারুণ পাসে ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হুগো একিতিকে। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ৭২তম মিনিটে গোল করেন মেসি। মুকিয়েলের পাস থেকে ডান পায়ের আলতো ছোঁয়ায় অঁজে গোলরক্ষককে বোকা বানান তিনি। ২০০৫ সাল থেকে প্রতি বছরই লিগে গোল করে আসছেন এই ফরোয়ার্ড। এই জয়ে ১৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের পয়েন্ট ৪১।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com