1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর পদত্যাগ

  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৪৪৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক

মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন সুইডেনের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আইদা হ্যাজেলিক।

শনিবার এক সংবাদ সম্মেলনে তার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

সুইডেনের দক্ষিণের শহর মালমোতে বৃহস্পতিবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার শরীরে ০.২ মাত্রার অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে।

জানা গেছে, পদত্যাগের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ডও হতে পারে তার।

২৯ বছর বয়স্ক হ্যাজেলিক শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং এ কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

বসনিয়া-হার্জেগোভিনায় জন্ম নেয়া হ্যাজেলিক সুইডেন সরকারের মন্ত্রিসভার প্রথম মহিলা মুসলিম মন্ত্রী ছিলেন। ২০১৪ সালে লোফভেনের মন্ত্রিসভায় যোগ দেন তিনি। পাঁচ বছর বয়সে বসনিয়া থেকে তিনি সুইডেনে চলে আসেন। ২৯ বছর বয়সী আইদা সুইডেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী। তিনি বর্তমান সুইডিস সরকারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com