1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে হামর্দদ এর ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৮ Time View

স্টাফ রিপোর্টার :: হামর্দদ ওয়াকফ বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দরিদ্র ব্যক্তিদের মধ্যে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ইকড়ছইস্থ মাদ্রাসা পয়েন্টে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হামদ্দ এর উপজেলা শাখার ইনচার্জ প্রধান মহিনউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যালেন মেয়র উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সমাজ কর্মী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, হামদ্দ এর ঔষধ বিক্রেতা আকরাম উদ্দিন প্রমুুখ।
পরে বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের মধ্যে ঔষধ বিতরণ ও ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com