জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত চাচার উপর সেনা সদস্য ভাতিজার নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেছে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ।
আশঙ্কাজনক অবস্থায় চাচা শাহজাহান মিয়া (৩৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আম্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভিকটিমের পরিবার জানান, কয়েকদিন পূর্বে মৃত ফজলু মিয়ার ছেলে ভিকটিম শাহজাহান ও তার ভাবী জুলেখা বেগমের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার খবর পেয়ে জুলেখা বেগমের ছেলে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট কর্মরত সেনা সদস্য ফারুক আহম্মেদ নওশাদ (২৬) গতকাল শুক্রবার বাড়ীতে এসে মায়ের সঙ্গে ঝগড়া করার কারণে চরম ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে সেনা সদস্য ফারুক আহম্মেদ নওশাদ চাচা শাহজাহানকে গালমন্দ ও খোঁজাখুজি করতে থাকে। এরই জের ধরে আজ সকাল সাড়ে ৮ টার দিকে একটি জগ নিয়ে শাহজাহানের ঘরে প্রবেশ করে।