1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মানবতাবিরোধী অপরাধ মামলার আরেক আসামির মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার কক্সবাজারের সালামত উল্লাহ খান মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে মৌলভী সামসুদ্দোহা নামের এক আসামি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।

সালামত উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান জানান, চিকিৎসার জন্য কারাগার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়েছিল সালামত উল্লাহকে।

এর আগে ২০১৮ সালে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৯ অক্টোবর আবারো ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। আজ ওই জামিন আবেদনের ওপর শুনানির কথা ছিল।

আদালতে আসামির পক্ষে মামলা পরিচালনা করছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া পারভীন চমন।

মামলারটির তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তরকরণসহ ১৩টি অভিযোগ আনে তদন্ত সংস্থা।

মামলায় এর আগে আসামি ছিলেন ১৯ জন। তবে গ্রেপ্তার মৌলভী সামসুদ্দোহা মারা যাওয়ায় মোট আসামি হন ১৮ জন। পরে এই মামলায় নতুন করে আরো একজন আসামি অন্তর্ভুক্ত করায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ১৯ জন।

সালামত উল্লাহ খান ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন মৌলভী জাকারিয়া শিকদার, মো. রশিদ মিয়া বিএ, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, মৌলভী নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান, মৌলভী আমজাদ আলী, মৌলভী আব্দুল মজিদ, বাদশা মিয়া, ওসমান গণি, আব্দুল শুক্কুর, মৌলভী সামসুদ্দোহা, মো. জাকারিয়া, মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী, মৌলভী জালাল ও আব্দুল আজিজ।

এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান মৌলভী সামসুদ্দোহা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com