1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব/ বাবা কে?

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৯১ Time View

তাহিরপুর সংবাদদাতা::

গত কয়েকদিন ধরেই বাজারে ঘুরাফেরা করছিল সন্তান সম্ভবা মানসিক ভারসাম্যহীন এক নারী (৩০)। বাজারের বিভিন্ন হোটেলের ফেলে দেয়া খাবার ও স্থানীয়দের দেয়া খাবার খেয়ে রাতে বাজারেই খালি জায়গায় ঘুমিয়ে পরতেন এই নারী।

গতকাল রোববার ভোর রাত সাড়ে ৩ টার দিকে প্রসব ব্যথা উঠলে তার চিৎকারে বাজারে থাকা  দোকানীদের ঘুম ভেঙে যায়। পরে দোকানীরা ও বাজার কমিটির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল ৬টায় একটি
মেয়ে সন্তান ভূমিষ্ট হয়।

গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এ ঘটনাটি। হাসপাতালে ভূমিষ্ট হওয়া শিশু ও মা সুস্থ আছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান।

তবে ওই নারী মা হলেও বাবার দাবী নিয়ে কেউ আসেনি। এদিকে মানসিক ভারসাম্যহীন নারী সম্পর্কে কোন তথ্যই কেউই দিতে পারেন নি বলে জানিয়েছেন তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি।

তিনি আরও জানান, চার-পাঁচদিন আগে হঠাৎ করেই কোথা থেকে এসে বাজারে অবস্থান শুরু করে অন্তঃসত্তা অবস্থায় মানসিক প্রতিবন্ধী। ভোর রাতে তার প্রসব ব্যথায় চিৎকার শুরু করলে ফোন করে বাজারের পাহারাদার ও লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে একটি মেয়ে সন্তান ভূমিষ্ট হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, অনেক ভাল ভাল নিঃসন্তান পরিবার পাগলীর সন্তান জন্ম নেয়ার খবর শুনে নিজেরাই নেবার জন্য আগ্রহ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স আসলেও মেয়ে সন্তান দেখে আর নিতে আগ্রহ দেখাচ্ছে না। তবে মা ও শিশুটি সেবায় নিয়োজিত রয়েছে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাগণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মির্জা রিয়াদ হাসান জানান, শিশুটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পাগলী মা পালিয়ে যেতে না পারেন তার জন্য

উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, মানসিক প্রতিবন্ধী নারীর ভূমিষ্ট হওয়া মেয়ে শিশু এবং মা ভালো আছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com