1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৪০৯ Time View

স্টাফ রির্পোটার :: মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে রোববার আঞ্জুমানে তালামীয়ে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পয়েন্টে আঞ্জুমানে তালামীয়ে ইসলামিয়া উপজেলা শাখার সভাপতি আজমল হোসেন জামীর সভাপতিত্বে ও পৌর তালামীয়ে ইসলামিয়ার সাধারন সম্পাদক হাফিজ আবুল কালামের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আনঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ,মাওলানা আবু আইয়ুব আনসারী, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, সুনামগঞ্জ জেলা আল- ইসলাহ যুগ্ন সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামিয়ের সাধারন সম্পাদক বদরুজ্জামান ছাদিক, পৌর কাউন্সিলর দেলোয়ার হুসেন , জগন্নাথপুর পশ্চিম তালামীয়ে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন, অর্থ সম্পাদক তাছির আলী, পৌর তালামীয়ে ইসলামীর যুগ্ন সম্পাদক ফারুক আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ ইয়াকুব আলী, সদস্য রাহুল আমিন প্রমুখ। সভাশেষে মহান আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা তাজুল ইসলাম আলফাজ। অপর দিকে দুপুরে জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর পয়েন্টে এক মানববন্ধব কর্মসুচী পালিত হয়েছে। মানববন্ধব শেষে এতে মানবাধিকার ইউনিটির সভাপতি শাহ নুরুল করিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, মানবাধিকার ইউনিটির সহ-সভাপতি জামাল উদ্দিন বেলাল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com