1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

‌’মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় নাতনির শরীরে গরম পানি ঢেলে দিলেন নানি

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ডায়ালগ ‘মরুব্বি মুরব্বি উঁহু উঁহু’। এটা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে। মজা করে অনেকেই এটা ব্যবহার করছেন ব্যক্তি জীবনে। তবে এবার দূর সম্পর্কের নানিকে মজার ছলে এই ডায়ালগ বলতে গিয়ে বিপাকে পড়েছে নাতনি। ক্ষুব্ধ হয়ে নানি গরম পানি ঢেলে দিয়েছেন পপি আক্তার (১৩) নামের কিশোরীকে। এতে পপির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুঁইদন্ডী ইউনিয়নের ওয়াজের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। পপি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পপির বাবা-মা দুইজনই মারা যাওয়ায় জুঁইদন্ডীতে মামার বাড়িতে থাকেন। পপির মামা মো. আজিজ জানান, বাবা-মা হারা পপি বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল। এসময় তার চাচাতো নানি সম্পর্কিত সাহারা খাতুন (৫৫) কে দুষ্টমির বশে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলেন। তখন সাহারা খাতুন এসে পপির শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com