1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মুসলমান বিচারক নিয়োগ বাইডেনের

  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান-আমেরিকান ও প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন।

যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন বাইডেন, তাদের মধ্যে পুরুষ মাত্র দুজন। এদের কেউ শ্বেতাঙ্গ নয়।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শ্বেতাঙ্গ পুরুষদেরই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের প্রচেষ্টা চালিয়েছেন।

যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখন পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গ নারী নেই।

বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিয়েছেন। তিনি আফ্রিকান-আমেরিকান।

বাইডেন আরও দুজন আফ্রিকান-আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়া রয়েছে এশিয়ান-আমেরিকান।

বাইডেন প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তার নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।’

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদিত হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com