1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন বাবা-মা, বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাশপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার সকালে সদরের দাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা মাসুদুর রহমান, মা হামিদা বেগম ও মেয়ে মেহের নিগার। তারা সদর উপজেলার হরিহরপুর রোড কলেজপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, মেহেরুন রহিমানপুরের মাদ্রাসাতুল হুদায় আষ্টম শ্রেণিতে পড়ত। সকালে বাবা-মা তাকে মোটরসাইকেলে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জানতে পেরেছি হানিফ পরিবহনের বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com