1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মেসিকে না পেয়ে নেইমারকে চাচ্ছে আল হিলাল

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৭০ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

সৌদি আরবের ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে মৌসুমে ৫০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে সাড়া না দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে না পেয়ে এবার নেইমারকে চাচ্ছে সৌদির ক্লাব আল হিলাল।
নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির ব্যাপারে কথা বলতে শুক্রবার আল হিলাল তাদের প্রতিনিধিদের প্যারিসে পাঠায়। সিবিএস স্পোর্টসের বরাত দিয়ে গোল ডটকম জানায়, গত ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়া রোনালদোর সমান ২০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতনে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি করতে চায় ক্লাবটি।

তবে নেইমারের বিষয়টি মেসির মত হবে না। কারণ পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেসি ‘ফ্রি এজেন্ট’ হয়ে গিয়েছিলেন। তাই মেসিকে পেতে কোনো ট্রান্সফার ফির প্রয়োজন ছিল না। কিন্তু নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত। এ কারণে ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে।

সিবিএস স্পোর্টস জানাচ্ছে, ট্রান্সফার ফি হিসেবে ৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে রাজি আছে আল হিলাল। তবে এখন পর্যন্ত পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু করেনি সৌদি ক্লাবটি।

যদিও ফরাসি চ্যাম্পিয়নরা নেইমারকে বিক্রি করার জন্য ইউরোপের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছে। এ নিয়েও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি প্যারিসের দলটি। এ মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। তার ফিটনেস নিয়েও অনেকে শঙ্কিত।

ফুটবল বিশ্বের বড় তারকাদের পেতে উঠেপড়ে লেগেছে সৌদি আরব। শোনা যাচ্ছে, লুকা মডরিচ, সার্জিও রামোসসহ ইউরোপের ফুটবলের আরও অনেক বড় তারকার দিকে চোখ আছে সৌদি আরবের ক্লাবগুলোর।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com