1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

মেয়র বুলবুল বরখাস্ত

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::নাশকতার মামলায় আসামি করে পুলিশের অভিযোগপত্রের পর রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বিএনপির এই নেতা ওই সব মামলা মাথায় নিয়ে পালিয়ে থাকার মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার পর এর আগে সিলেটের মেয়র আরিফুল হককেও বরখাস্ত করা হয়েছিল। তারা দুজনই বিএনপির নেতা।
বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।২০১৩ সালের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে বুলবুল এবং সিলেটে আরিফুলের মতো খুলনা ও বরিশালেও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা জয়ী হন।
পরের মাসে গাজীপুর সিটিতেও পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া বিএনপি নেতা এম এ মান্নানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনিও কারাগারে রয়েছেন।
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতার ডজনখানেক মামলার আসামি রাজশাহীর বুলবুল। এর মধ্যে চারটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “মেয়র বুলবুলের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালাতে চার্জশিট দাখিল হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com