1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে ৯,৩১৩ টাকা করা হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ২৬৯ Time View

স্টাফ রিপোর্টার:: মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে কমিয়েছে বাংলাদেশ সড়ক যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বিআরটিএ। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০০ সিসির মোটরসাইকেল (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি) নিবন্ধনে এখন থেকে ৯,৩১৩ টাকা দিতে হবে। আগে এই পরিমাণ ছিল ১৩,৯১৩ টাকা।

এছাড়া ১০০ সিসির বেশি (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি) ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১,২৭৫ টাকা থেকে কমিয়ে ১২,০৭৩ টাকা, ১০০ সিসি ও জ্বালানি ছাড়া ৯০ কেজি পর্যন্ত ওজনের মোটরসাইকেলের নিবন্ধন ১৩,৯১৩ টাকার পরিবর্তে ৯,৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে ১০০ সিসি ও জ্বালানি ছাড়া ৯০ কেজির বেশি ওজনের মোটরসাইকেলের নিবন্ধনে আগে ২১,২৭৩ টাকা দেয়া হলেও এখন নির্ধারণ করা হয়েছে ১২,০৭৩ টাকা।

২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ বাধ্যতামূলক করা হয়।

গত সেপ্টেম্বর মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উল্লেখ করা হয়। এর ছয় মাস পর বিআরটিএ ফি কমানোর ঘোষণা দিল।

বিআরটিএর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ১২ লাখ ৫১ হাজারের বেশি। আর মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৮৮৫ জনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com