1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী  সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

মোবাইল ফোন ব্যবহারের কারণে ক্যানসারও হতে পারে

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ১২৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: মোবাইল ফোন ব্যবহারের কারণে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ক্যানসারও হতে পারে। ইউক্রেনের গবেষকেরা এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাঁদের দাবি, তারহীন যন্ত্র থেকে নির্গত রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা শরীরের মেটাবলিক ভারসাম্য নষ্ট করে যাতে একাধিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এর মধ্যে স্নায়ু বৈকল্যজনিত নানা সমস্যা ও ক্যানসার রয়েছে। খবর আইএএনএসের।
গবেষকেরা মেটাবলিক ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টিকে বলছেন, অক্সিডেটিভ স্ট্রেস বা রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস (আরওএস) ও অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদনে ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনা।
গবেষকেদের দাবি, তারহীন যন্ত্র থেকে নির্গত তেজস্ক্রিয়তা মানুষের কোষের স্বাভাবিক কার্যকলাপে বাধা তৈরি করে। গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক বায়োলজি অ্যান্ড মেডিসিন সাময়িকীতে।
গবেষণা প্রবন্ধের লেখক ও ন্যাশনাল ইউনিভার্সিটি ফর ফুড টেকনোলজিসের গবেষক ইগর ওয়াকিমেনকো জানান, রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের কারণে অক্সিডেটিভ স্ট্রেসের বিষয়টি শুধু ক্যানসারের কারণই নয় এটি মাথা ব্যথা, প্রদাহ, ত্বকের সমস্যা প্রভৃতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

ওয়াকিমেনকো দাবি করেছেন, তারহীন যন্ত্র থেকে নির্গত তেজস্ক্রিয়তা মানুষের স্বাস্থ্য সংক্রান্ত যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে গবেষণালব্ধ তথ্য সে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরেছে।
মোবাইল ফোন ও তারহীন ইন্টারনেট ব্যবহারের আগে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন গবেষকেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com