1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মোহাম্মদ ইউসুফ-ইউনিস খানকে ছুঁলেন বাবর-ইমাম

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সহজ কথায় বললে বলা যায়, বিগত কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে চলেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং বাঁহাতি ওপেনার ইমাম উল হকের জুটি। তাদের মধ্যকার টিমওয়ার্ক সত্যিই প্রশংসার দাবি রাখে।

একসঙ্গে অনেক রান করেছেন এই দুই ব্যাটার। বর্তমানে তারা পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং ইউনিস খানের জুটির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। দুর্দান্ত ব্যাটারের এই জুটি পূর্বসূরীদের পার্টনারশিপের রেকর্ড স্পর্শ করেছেন বুধবার।

ক্রিকেট পাকিস্তান-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন এই কৃতিত্ব অর্জন করেছেন দুই তরুণ তুর্কি। এদিন ইনিংসের শুরুতে ফর্মে থাকা ফখর জামানকে হারানোর পর ১০৮ রানের পার্টনারশিপ গড়েন বাবর ও ইমাম।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বাবর ও ইমাম ওয়ানডেতে ৯টি শত রানের পার্টনারশিপ সম্পন্ন করেছেন। এর আগে যা করেছিলেন ইউসুফ এবং ইউনিস খান। বুধবার সেই রেকর্ডে ভাগ বসালেন দুই তরুণ ব্যাটার।

অপরদিকে ইনজামাম উল হকের সঙ্গে শত রানের জুটির তালিকার তৃতীয় স্থানেও রয়েছেন ইউসুফ। এই জুটি ওয়ানডে ক্রিকেটে ৮টি ১০০ রানের জুটি গড়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com