1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে দুইশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ভোর ৪টার দিকে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রমুখ

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com