1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

মৌলভীবাজারে পাওনা টাকার জেরে অটোচালককে হত্যা

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারে পাওনা টাকা নিয়ে হওয়া দ্বন্দ্বে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকে হত্যা করা হয়েছেন। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার রাজনগর উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত অটোরিকশাচালক উপজেলার মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্দা।

পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজিচালক সোয়াব আলীর সঙ্গে কাছিম ও কোহিনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com