1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুরের লেছু মিয়ার দাফন সম্পন্ন-জানাযায় মানুষের ঢল

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ১১০৬ Time View

জগন্নাথপুর প্রতিনিধি- যুক্তরাজ্যে সড়ক দূর্ঘটনায় নিহত জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের যুবক তরুণ ব্যবসায়ী লেছু মিয়া (৩৫) এর জানাযা শনিবার বাদ আছর বলবল গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। পরে বলবল মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আবু আইয়ব আনসারী পরিচালনায় জানাযা পূর্বে বক্তব্য দেন, মরহুমের শ্বশুর হাজী সুন্দর আলী,এসময় তার বড় ভাই মোঃ লেজু মিয়া ও আনা মিয়া উপস্থিত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, লেছু মিয়া দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তাাদি নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকায় বসবাস করে আসছিলেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে নিজ রে¯ু‘রেন্ট থেকে প্রাইভেটকার যোগে বাসায় ফেরার পথে যুক্তরাজ্যের নিউপুট এলাকার ৪১ মটর ওয়েতে বিপরীত দিক থেকে আসা একটি টলীর সঙ্গে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান। শনিবার তার লাশ গ্রামে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। তাকে শেষবারের মতো দেখতে জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুলহক, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মছব্বির, প্রবাসী আব্দুল হান্নানসহ বিভিণœ শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত হন। উল্লেখ্য জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের লাল মিয়ার পুত্র লেচু মিয়া জগন্নাথপুর পৌর শহরের নেক্সট সুপার ষ্টোরের মালিক এবং জগন্নাথপুর পৌর এলাকাবাসীর কাছে সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। দাফন শেষে তার বাড়িতে শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com