1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য ফেরত ৬৯ জন কোয়ারেন্টিনে

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্য থেকে দেশে আসা ৬৯ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।  গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এসব যাত্রী শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।  তাদের প্রত্যেককে বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখতে সরকার নির্ধারিত রাজধানীর বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্র এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত বছর ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছর ১২ মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্য ফেরত মোট দুই হাজার ৭৬৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হলো। করোনার শুরু থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫৭৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক জানান, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট পাঁচ হাজার ৫৫৮ জন দেশে এসেছেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের ৬৯ জনকে আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক ও অবশিষ্ট যাত্রীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com