1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সকাল থেকেই বিদ্যুৎহীন জগন্নাথপুর সশস্ত্র বাহিনী দিবস আজ, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপন গুনাহের ভয়াবহ পরিণতি ও বাঁচার উপায় ইটাখোলা নদীতে সেতু অনুমোদন হওয়ায় খুশি এলাকাবাসী, এমপি কয়ছর আহমদ কে অভিনন্দন জগন্নাথপুরে ব্লক-থ্রী ইউনাইটেড সোসাইটির ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শনিবার লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ বিদ্যুতের খুঁটিতে উঠে বসে আছে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

সশস্ত্র বাহিনী দিবস আজ, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) সকালে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।

সূত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com