1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

যুবদল নেতার বাড়িতে হয়রানীমুলক তল্লাসীর নিন্দা

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৯৪৯ Time View

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট জেলা যুবদলের সভাপতি ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ মান্নান এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন এক যুুক্ত বিবৃতিতে যুক্তরাজ্য প্রবাসী ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আশাক উদ্দিন আহমদ ও তার পরিবারের উপর দায়ের করা মিথ্যা মামলা ও বাড়ীতে হয়রানীমূলক তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হয়রানি, মামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আশাক উদ্দিন আহমদ ও তার পরিবারকে বিনা কারনে হয়রানি না করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ আরও বলেন, অবৈধ সরকারের সহযোগি হাতিয়ার হিসাবে আওয়ামী অঙ্গ সংগঠনের ন্যায় আইন শৃঙ্খলাবাহীনির কিছু অতি উৎসাহি সদস্য বেপরোয়া আচরণ করছে। জনগনের সেন্টিমেন্ট কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধী মতামত দমনের নামে রাজনৈতিক নেতা কর্মীদের উপর গুলি, হামলা মামলা, তলাসীর নামে বাসা বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম অসদাচরণ করছে অতি উৎসাহি আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সদস্য, যা নাগরিকের নূন্যতম সামাজিক আত্মমর্যাদার অধিকারকে খর্ব করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com