1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

যুবলীগ নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ৮ মে, ২০১৭
  • ২৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৩৫) নিজ বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার কড়েরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা ১নং কড়েরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, স্থানীয় কড়েরহাট বাজার থেকে রাতে নিজ মোটরসাইকেলে গোলাম মোস্তফা বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির উঠানে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়।

খবর পেয়ে সোমবার ভোরে গোলাম মোস্তফার বাড়িতে ছুটে যান কড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান জসিম উদ্দিন।

তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাক না কেন, তাদের খুঁজে বের করা হবে বলে জানান।

জোড়াগঞ্জ থানার এসআই বিপুল দে জানান, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় মামলা ও ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com