1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

রাতেই ব্যালেট বাক্স ভর্তি, কেন্দ্র স্থগিত, প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ২৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিরাজগঞ্জ সদরে ভোটের আগের রাতে জাল ভোট দিতে সহযোগিতা করায় প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে ওই ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। আটককৃতরা হলেন, প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং আবদুল আলীম ও বেলাল হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোট কারচুপি ঘটনা ঘটলে সেটি বন্ধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, সুষ্ঠু ভোট গ্রহণ করা সম্ভব নয়, এই মর্মে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়। রাতেই জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন এবং অভিযুক্ত প্রিজাইডিংসহ তিনজন আটক করা হয়।
সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com