জগন্নাথপুর২৪ ডেস্ক::
পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময়ে তাদের হত্যা করা হতে পারে। নিহতরা হলেন- লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮)।
তারা দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী ও সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের কারো সঙ্গে শত্রুতা ছিল না।
সুত্র কালের কণ্ঠ