1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

রিফাত হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারী কলেজে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৫২০ Time View

স্টাফ রির্পোটার
বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খুনিদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী বকুল দাস’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নাসিম চৌধুরী, আসাদ মনি, ইকবাল হোসেন, দ্বিপাল ভট্টাচার্য্য, সোহানুর রহমান সোহান, শাহিনুর পাশা, সুবল সরকার, জিহান, মনির হোসেন দুর্জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অনাচার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই জন্য দায়ী হলো বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক অস্থিরতা। এর সঙ্গে ভয়ের সংস্কৃতি মিলেমিশে অপরাধীদের স্বর্গারাজ্যে পরিণত হচ্ছে সমাজের প্রতিটি স্তর। প্রায় সর্বক্ষেত্রে আইন অমান্য করার প্রবণতা তৈরি হয়েছে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com