1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

রিয়ালকে উড়িয়ে নিজেদের প্রমাণ করলো বার্সা

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৯৯ Time View

স্পোর্টস ডেস্ক::

বার্সেলোনা যে স্বরূপে ফিরছে তা প্রমাণ করার সবচেয়ে বড় মঞ্চ সম্ভবত এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের আতিথ্য গ্রহণের আগে কোচ জাভি হার্নান্দেজের মুখেও ছিল সে কথা, ‘নিজেদের প্রমাণ করতে হবে। এটি আমাদের জন্য অগ্নি পরীক্ষা’। সেই কঠিন পরীক্ষায় খুব ভালোভাবেই উতরে গেছে ব্লাউগ্রানারা। সান্তিয়াগো বার্নাব্যুতে দুরন্ত রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে কাতালানরা। রোববার রাতে এল ক্লাসিকোতে অবামেয়াং-তোরেসদের নৈপুণ্যে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

মৌসুমের শুরুতে বার্সেলোনার দুর্দশায় চাকরিচ্যুত করা হয় রোনাল্ড কোম্যানকে। ব্লাউগ্রানাদের ভাগ্য বদলানোর দায়িত্ব বর্তায় জাভি হার্নান্দেজের কাঁধে। তবে রাতারাতি বদলে যায়নি ন্যু-ক্যাম্পের পরিস্থিতি।

চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ার পর কোপা দেল রের স্বপ্নও ভঙ্গ হয় বার্সার। কঠিন বাস্তবতা মেনে নিয়ে দল গোছানোয় লেগে পড়েন আর্থিক দুর্দশায় থাকা বার্সেলোনার কোচ জাভি। একে একে ফ্রি এজেন্ট ভিড়িয়ে স্কোয়াড ভারি করতে থাকেন স্প্যানিশ লেজেন্ড। পিয়েরে এমেরিক-অবামেয়াং, আদামা ত্রায়োর, ফেরান তোরেসদের ভিড়ে স্বরূপে ফিরছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা কিংবা ইউরোপা লীগÑ সবখানেই দাপট দেখাচ্ছে ব্লাউগ্রানারা। এবার রিয়াল মাদ্রিদকে চুরমার করে স্বস্তির পালে হাওয়া দিলো বার্সা।

ম্যাচের ২৯তম মিনিটে ডান প্রান্ত থেকে উসমান দেম্বেলের ক্রসে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে নেন অবামেয়াং। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরোহা। বিরতি থেকে ফিরে ৬ মিনিটের তা-বে আরো দুই গোল করে বার্সেলোনা। ৪৭ তম মিনিটে ফেরান তরেসের গোলের পর ৫১তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন অবামেয়াং।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com