1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

রেকর্ড গড়েই জিতল বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এদিন সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নিজেদের রেকর্ড গড়ল টাইগাররা।

শুক্রবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। এছাড়া সিবান্দা করেন ৪৬ রান।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও আল-আমিন ২টি করে এবং সাকিব ১টি উইকেট লাভ করেন।

এরপর ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে সাব্বির রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিবের ব্যাটে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখেই ১৬৬ রান তুলে নেয় টাইগাররা। টি-টোয়েন্টি ফরমেটে সবচেয়ে বেশি রান তাড়া করে টাইগারদের জেতার রেকর্ড এটি।

দলের পক্ষে সাব্বির ৪৬, তামিম ইকবাল ২৯, মুশফিক ২৪ এবং সাকিব অপরাজিত ২০ রান করেন।

এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। অন্যদিকে দল হারলেও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com