1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ

রোববার থেকে আবারও ৭২ ঘণ্টা হরতাল

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৬১৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আরো ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংব‍াদ বিজ্ঞপ্তিতে এই হরতালের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার মাধ্যমে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল দিলো ২০ দল।
্রতবে তাদের এবারের হরতালে বিদ্যমান আর সব দাবির পাশাপাশি বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ‘গ্রেফতার’ এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে কড়া সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।
এছাড়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, ২০০৯ সালে শেখহাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com