1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

লকডাউন’ বাড়ছে কি না, সিদ্ধান্ত আজ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশজুড়ে চলমান ‘লকডাউন’ আরও বাড়বে কি না, তার সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিস্থিতি দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে। দেখা যাক অবস্থা কী হয়।

ওইদিন ‘লকডাউনের’ মধ্যেই বই মেলা চলা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটি সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলতে হবে।

করোনার টিকাদান কার্যক্রম প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া ৬ এপ্রিল শেষ হবে। এরপর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষপটে বেশ কয়েটি নির্দেশনা দিয়ে গত ৩ মার্চ ‘লকডাউনের’ ঘোষণা দেয় সরকার, যা  ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

করোনা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ যে ১৮ দফা নির্দেশনা দিয়েছিল, তার আলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলা সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন থেকে মহানগরীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি অনুসরণের চিত্র ছিল একেবারেই নাজুক।

দোকান খোলা রাখার দাবিতে বুধবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, লকডাউনের কথা বলে দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। কিন্তু পরিবহন খুলে দেওয়া হলো।

খাবার রেস্টুরেন্টগুলোতে বসে খাবার গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা থাকলেও বেশিরভাগ রেস্টুরেন্টেই তা মানা হয়নি। সমকাল

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com